ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   ৪১ বার পঠিত
জর্ডানে অবৈধ বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ

ছবি: -সংগৃহীত

জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের জন্য স্বস্তির খবর এসেছে। দেশটির সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করায় এখন তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন। পাশাপাশি নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে বৈধভাবে জর্ডানে থেকে কাজ করার সুযোগও পাবেন।

বুধবার বাংলাদেশ দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অবস্থানে থাকা শ্রমিকরা চাইলে স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন। এছাড়া অনেক ক্ষেত্রে কর্মস্থল পরিবর্তনের সুযোগও রাখা হয়েছে। গৃহকর্মীদের জন্য নতুন নিয়োগকর্তার অধীনে কাজ করার ব্যবস্থাও থাকতে পারে।

এছাড়া যারা ভ্রমণ ভিসায় জর্ডানে গিয়েছেন, তারাও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে কাজের অনুমতিপত্রের জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সাধারণ ক্ষমার আওতায় সুবিধা নিতে আগ্রহীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

প্রবাসী কল্যাণ সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে বহু বাংলাদেশি শ্রমিক বৈধতার সুযোগ পাবেন এবং যারা দেশে ফিরতে চান, তারাও আর্থিক জরিমানার বোঝা ছাড়াই ফিরতে পারবেন। এটি জর্ডানে অবস্থানরত অনিয়মিত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930