https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একটি প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি আরও বলেন, সরকার এ প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভূমিকা পালন করছে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ সংস্কারের একটি রূপরেখা তৈরি করা সম্ভব হবে।
এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরতে হবে, যাতে তা সংশোধনের সুযোগ তৈরি হয়।