বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা বা বিনিয়োগ করলে কখনো ভুল হয় না।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে এবং পরবর্তী ধাপে এগিয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ফুটবল দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও অংশীদারিত্বের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে একটি নির্ভরযোগ্য সহযোগী হিসেবে ভূমিকা রাখে।

পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, এটি ছিল নিয়মিত একটি কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ।