ঢাকা
৩১ আগস্ট ২০২৬
শিরোনাম
অনলাইন ব্যবসা তদারকিতে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ খুলনায় অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসায় মেডিকেল বোর্ড, পাশে জুবাইদা রহমান থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা প্রয়োজন : বিমানমন্ত্রী জিসান হত্যা মামলায় শেখ হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : রাষ্ট্রপতি ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর গ্রেপ্তার দম্পতি ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী সাগর-রুনি হত্যায় সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির যোগসূত্রের তথ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু নেপালে বন্যার ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২১ জুন ২০২৬   ২৫ বার পঠিত
সরকারি জনবল কাঠামোতে শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার

ছবি: -সংগৃহীত

দেশের সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এই শূন্যপদগুলো বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে বিদ্যমান। এগুলো পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে আরও ৩ হাজার ১১০টি পদে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ধাপে ধাপে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রায় ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।