ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২১ জুন ২০২৬   ২৫ বার পঠিত
তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত

ছবি: -সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টায় দেশের তিনটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৫টি অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তালিকায় রংপুর, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটসহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে কিছু এলাকায় জলাবদ্ধতা এবং নিম্নাঞ্চলে পানির চাপ বাড়তে পারে, তাই স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে।