ঢাকা
৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে : প্রধানমন্ত্রী গুমের শিকার ব্যক্তিদের নিয়ে গত দুই বছর আন্ডারমাইনিং করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২৭ হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা আসামিদের আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত রংপুর আইনজীবী সমিতির ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত ঢাকার যানজট কমাতে বাস টার্মিনাল পুনর্বিন্যাসসহ প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা ৩১ ঘণ্টার যানজটের পর ধীরে চলছে গাড়ি, এখনো ভোগান্তি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ হাসনাত আবদুল্লাহর

প্রতিশোধ নিলে লাভ কী হবে? মালয়েশিয়ায় প্রবাসীদের সামনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২৬   ১৮ বার পঠিত
প্রতিশোধ নিলে লাভ কী হবে? মালয়েশিয়ায় প্রবাসীদের সামনে তারেক রহমান

ছবি: -সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তিগত প্রতিশোধের পথে না গিয়ে দেশ গঠনের দিকে মনোযোগ দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অতীতের রাজনৈতিক সময় ও নিজের পরিবারের ওপর ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করলেও তিনি প্রতিশোধের রাজনীতি চান না। তার ভাষায়, “আমি চাইলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু এতে বেনিফিটটা কী হবে? কারো কোনো লাভ হবে না। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, দেশ এখন নতুন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং সবাইকে ধৈর্য ও সহনশীলতা নিয়ে এগোতে হবে। তার মতে, ব্যক্তিগত দাবি-দাওয়া নয়, বরং জাতীয় পুনর্গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় তিনি প্রবাসীদের উদ্দেশে বলেন, বিদেশে বাংলাদেশিরা যে পরিশ্রম করছে, তা দেশের জন্য উদাহরণ হতে পারে। একই সঙ্গে দেশে সেই কর্মসংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, সঠিক পরিকল্পনা ও ধৈর্যের মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারবে। তিনি প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনার আশ্বাসও দেন।

সভায় বিএনপির নির্বাচনী অঙ্গীকারসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।