ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

পর্তুগালের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা উজবেকিস্তানের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৪৪ বার পঠিত
পর্তুগালের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা উজবেকিস্তানের

ছবি: -সংগৃহীত

প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে খেলতে নামা উজবেকিস্তান শক্তিশালী পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রতিপক্ষের শক্তিমত্তা স্বীকার করলেও নিজেদের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার ওপর জোর দিয়েছেন দলটির কোচ ফাবিও কানাভারো।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল উজবেকিস্তান। তবে সেই ম্যাচেই ইতিহাস গড়ে দেশটির তরুণ ফরোয়ার্ড আব্বোসবিক ফায়জুল্লায়েভ করেন উজবেকিস্তানের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। পরাজয় সত্ত্বেও সেই গোল দল ও সমর্থকদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে ওঠে।

এবারের ম্যাচে উজবেকিস্তানের সামনে অপেক্ষা করছে ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেস ও রাফায়েল লেয়াওয়ের মতো তারকায় ভরপুর পর্তুগাল দল। শক্তিশালী প্রতিপক্ষ হলেও ম্যাচের আগে কানাভারো স্পষ্ট জানিয়েছেন, তার দল কোনোভাবেই সহজে হার মানবে না।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, উজবেকিস্তানের হারানোর কিছু নেই এবং পর্তুগাল সাধারণত বল দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করে—সে অনুযায়ীই তারা প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, দল নির্দিষ্ট কৌশল নিয়েই মাঠে নামবে এবং লক্ষ্য থাকবে শেষ বাঁশি পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখা। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের বুদ্ধিদীপ্ত ও সংগঠিত লড়াইয়ের ওপর গুরুত্বারোপ করেন।

কানাভারো জানান, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের তুলনায় এবার দলকে আরও বেশি লড়াইয়ের মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, তবে অযথা দৌড়ঝাঁপ নয়, বরং পরিকল্পিত ফুটবল খেলাই হবে মূল লক্ষ্য।

গ্রুপের পয়েন্ট টেবিলে উজবেকিস্তান এখনো কোনো পয়েন্ট না পেয়েই তলানিতে অবস্থান করছে। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে পর্তুগাল রয়েছে তাদের ওপরে। কলম্বিয়া তিন পয়েন্ট নিয়ে শীর্ষে এবং কঙ্গো রয়েছে দ্বিতীয় স্থানে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930