https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়ার পর ফুটবল বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এবার তার প্রশংসায় মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডো নাজারিও, যিনি নিজেও বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল গোলদাতাদের একজন।
২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে দলের দুটি গোলই আসে তার পা থেকে।
এই চার গোলের সুবাদে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে। ফলে তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যান।
ফরাসি ক্রীড়া দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, “ফুটবলের দেবতাদের জন্যই এমন পরিসংখ্যান তৈরি হয়। এটি প্রমাণ করে যে মেসি অন্য সবার চেয়ে আলাদা। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি যদি কেউ পাওয়ার যোগ্য হন, তবে তিনি মেসিই।”