ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা আক্তার চট্টগ্রাম ঘিরে জাপানি বিনিয়োগের বড় পরিকল্পনা শাহজালাল বিমানবন্দরের নাম অপরিবর্তিত, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল ডেঙ্গু ঠেকাতে ঘরবাড়ি পরিষ্কার রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রমাণ ছাড়াই ৪ জনকে মৃত্যুদণ্ড, বিচারককে হাইকোর্টের ভর্ৎসনা ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১ বিটিসিএল অফিসে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু ইয়েমেনে সৌদির বিমান হামলা, বাড়ছে হুতি-রিয়াদ উত্তেজনা মুম্বাইয়ে মোদির অনুষ্ঠানস্থলে অস্ত্রসহ দুই যুবক আটক প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বললেন অ্যাটর্নি জেনারেল

আলভারেজকে নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় যাওয়ার হুমকি অ্যাটলেটিকো মাদ্রিদের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ২৫ বার পঠিত
আলভারেজকে নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে ফিফায় যাওয়ার হুমকি অ্যাটলেটিকো মাদ্রিদের

ছবি: -সংগৃহীত

আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে ঘিরে দলবদলের গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে। বিশ্বকাপ চলাকালে দেওয়া এক মন্তব্যের পর স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ অভিযোগ তুলেছে, খেলোয়াড়টিকে প্রলুব্ধ করার চেষ্টা করছে বার্সেলোনা। এ ঘটনায় কাতালান ক্লাবটির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ করার হুমকিও দিয়েছে অ্যাটলেটিকো।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে আলভারেজ বলেন, “সবার জন্য সবচেয়ে ভালো বিষয় হলো পরিবর্তন। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।” তার এই মন্তব্যের পর থেকেই ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদ মনে করছে, আলভারেজের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই বার্সেলোনা যোগাযোগের চেষ্টা করছে। বিষয়টি তারা ফিফার ক্রীড়া বিচার ব্যবস্থার নজরে আনার প্রস্তুতি নিচ্ছে।

অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অতীতেও বার্সেলোনা একই ধরনের কৌশল অনুসরণ করেছে। ক্লাবটি ফরাসি ফরোয়ার্ড আঁতোয়ান গ্রিজম্যানের দলবদলের সময়ের ঘটনাও স্মরণ করিয়ে দিয়েছে।

মাদ্রিদভিত্তিক ক্লাবটির এক সূত্রের ভাষ্য, “জুলিয়ানকে কেনার মতো অর্থ বার্সেলোনার নেই। তাকে পেতে হলে চুক্তিতে উল্লেখিত ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে, অন্যথায় কোনো আলোচনা হবে না।”

অ্যাটলেটিকোর দাবি, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন খেলোয়াড়কে ঘিরে বার্সেলোনার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছে। ক্লাবটির মতে, খেলোয়াড়দের সঙ্গে আগেভাগে যোগাযোগ করে আগ্রহ তৈরি করা বার্সেলোনার দীর্ঘদিনের কৌশলের অংশ।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত বার্সেলোনা আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে, আলভারেজও তার মন্তব্যে কোনো নির্দিষ্ট ক্লাবের নাম উল্লেখ করেননি।

বর্তমানে বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা আলভারেজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চললেও অ্যাটলেটিকো মাদ্রিদ স্পষ্ট করে দিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তাকে ছাড়ার কোনো ইচ্ছা তাদের নেই।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930