https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
বুধবার স্থানীয় সময় রাত ১১টার দিকে কয়েক সেকেন্ডের ব্যবধানে দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। ওই অঞ্চলেই ভেনেজুয়েলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত।
জাতীয় ছুটির দিনে অধিকাংশ মানুষ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ভূমিকম্প আঘাত হানায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএস জানিয়েছে, দেশটির অধিকাংশ স্থাপনা ভূমিকম্প-সহনশীল প্রযুক্তি অনুসরণ করে নির্মিত না হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা আরও বেড়েছে।
ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।