ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৬৪, আহত প্রায় এক হাজার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ২৭ বার পঠিত
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ১৬৪, আহত প্রায় এক হাজার

ছবি: -সংগৃহীত

ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৯৭১ জন। রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে শত শত ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং কয়েক মুহূর্ত পর দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ পরিস্থিতি জানিয়ে বলেন, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সরকার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ইউএসজিএস প্রাথমিকভাবে সতর্ক করে জানিয়েছিল, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে এবং ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিওলোকেশন করা বিভিন্ন ভিডিওতে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মারসহ একাধিক এলাকায় ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। কিছু ভিডিওতে পাহাড়ের ঢালে অবস্থিত কয়েকটি ভবন ধসে পড়ার দৃশ্যও ধরা পড়ে।

ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই পরিবারের সদস্য ও পোষা প্রাণী নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আফটারশকের আশঙ্কায় অসংখ্য বাসিন্দা পুরো রাত খোলা আকাশের নিচে কাটিয়েছেন।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930