https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
শেনজেন ভিসা থাকলেই ইউরোপের শেনজেনভুক্ত কোনো দেশে প্রবেশ নিশ্চিত হয় না। ভ্রমণকারীদের প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নেন বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।
সোমবার এক বার্তায় দূতাবাস জানায়, শেনজেন ভিসা কেবল ভ্রমণের পূর্বানুমতি প্রদান করে। তবে কোনো ভ্রমণকারীকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের।
এ কারণে ভ্রমণকারীদের ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এতে প্রয়োজন হলে সীমান্ত কর্তৃপক্ষ সহজেই ভ্রমণকারীর পরিচয়, ভ্রমণের উদ্দেশ্য এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করতে পারবে।