ঢাকা
০২ আগস্ট ২০২৬
শিরোনাম
‘আয়নাঘরের’ দেয়াল ফ্যাসিবাদের ভয়াবহতার সাক্ষী : চিফ প্রসিকিউটর এনআইডি সংশোধন ও হারানো কার্ড তুলতে নতুন ফি নির্ধারণ ২৯ অক্টোবর যোগদান করবেন প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষক কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী র‌্যাবের টিএফআই সেল পরিদর্শন করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকরা চক্রান্ত নয়, দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান তথ্যমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবসায়িক প্রতিনিধিদল কৃষিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৪০

নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন পেতে অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন পেতে অপেক্ষা

ছবি: -সংগৃহীত

দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল আজ (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। তবে বেতন কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন কবে হাতে আসবে, তা নিয়ে এখনো অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। সরকারের মতে, এক দশকের বেশি সময় ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই বাস্তবতায় নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। ২০টি গ্রেড বহাল রেখে বিভিন্ন স্তরে মূল বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও চূড়ান্ত কাঠামো নির্ধারিত হবে সরকারের অনুমোদিত গেজেটের মাধ্যমে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মূল বেতন ও বিভিন্ন ভাতা পৃথক ধাপে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও কারিগরি জটিলতা এড়াতে মূল বেতন এক ধাপে সমন্বয়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে বাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার সংশোধন পরবর্তী ধাপে কার্যকর হতে পারে।

নতুন পে-স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য সরকার প্রায় ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই অর্থ সরকারি কর্মকর্তা-কর্মচারী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ও ভাতা সমন্বয়ে ব্যয় করা হবে। বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী রয়েছেন।

তবে নতুন পে-স্কেল আজ থেকে কার্যকর হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক আদেশ, গেজেট প্রকাশ, সফটওয়্যারভিত্তিক হিসাব সমন্বয় এবং বেতন বিল প্রস্তুতের কারণে বর্ধিত বেতন পেতে কিছুটা সময় লাগতে পারে। গেজেট প্রকাশের পর বকেয়াসহ নতুন হারে বেতন পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে।

অর্থনীতিবিদদের মতে, নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের ক্রয়ক্ষমতা বাড়াবে। তবে বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী না হলে অতিরিক্ত চাহিদার প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর চাপ সৃষ্টি হতে পারে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031