ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মৃত্যু ৪

জেলা প্রতিনিধি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ২৭ বার পঠিত
ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মৃত্যু ৪

ছবি: -সংগৃহীত

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক মা। তবে নির্ধারিত সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় পাঁচ নবজাতকের মধ্যে চারজন মারা গেছে। বর্তমানে একটি ছেলে নবজাতক চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে হাসপাতালের লেবার ওয়ার্ডে অস্ত্রোপচার ছাড়াই পাঁচ নবজাতকের জন্ম হয়। তাদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে ছিল।

শিশুগুলোর বাবা মাহামুদুল হাসান ডলার ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা। দেড় বছর আগে চাঁদনী বেগমের সঙ্গে তার বিয়ে হয়। পরে চিকিৎসকেরা জানান, চাঁদনীর গর্ভে পাঁচটি সন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গর্ভধারণের প্রায় সাড়ে ছয় মাসের মাথায় সন্তানগুলোর জন্ম হয়। জন্মের সময় প্রতিটি নবজাতকের ওজন ছিল আনুমানিক ৭০০ থেকে ৮০০ গ্রাম, যা অত্যন্ত কম।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু ওয়ার্ডের দায়িত্বরত শিক্ষানবিশ চিকিৎসক প্রীতিরাজ পাল চৌধুরী জানান, অত্যন্ত কম ওজন এবং অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় নবজাতকদের নিবিড় পরিচর্যা (এনআইসিইউ) প্রয়োজন ছিল। তবে হাসপাতালে পর্যাপ্ত এনআইসিইউ সুবিধা না থাকায় তাদের ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও স্বজনরা তা করেননি।

শুক্রবার সকালে হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রিয়া বিশ্বাস জানান, জন্মের পর রাতের বিভিন্ন সময়ে চার নবজাতকের মৃত্যু হয়েছে। বর্তমানে একটি ছেলে নবজাতক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930