ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

দাদার সঙ্গে দোকানে যাওয়ার পথে নালার স্রোতে ভেসে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
দাদার সঙ্গে দোকানে যাওয়ার পথে নালার স্রোতে ভেসে প্রাণ গেল ৩ বছরের শিশুর

ছবি: -সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে টানা বৃষ্টিতে সৃষ্ট নালার প্রবল স্রোতে ভেসে গিয়ে মোহাম্মদ মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দাদার পেছন পেছন পাশের একটি দোকানে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয় সে।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, সন্ধ্যার দিকে মোস্তাকিম তার দাদা আনোয়ার হোসেনের সঙ্গে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিল। পথে সড়কের পাশে থাকা পানি নিষ্কাশনের নালার কাছে পৌঁছালে কয়েক দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট তীব্র স্রোতে সে নালায় পড়ে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটি স্রোতে ভেসে কিছু দূরে চলে যায়।

পরে এক সিএনজিচালিত অটোরিকশার চালক শিশুটিকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডাবুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাদার সঙ্গে দোকানে যাওয়ার সময় নালার প্রবল স্রোতে পড়ে গিয়ে শিশুটি ভেসে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

গত কয়েক দিনের টানা বর্ষণে রাউজানসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নালা ও খালে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930