ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল আজকের বাজারে সোনা-রুপার গহনার দাম কত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই লাদাখে সিন্ধু নদে ভারতের বাঁধ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস কথা কাটাকাটির জেরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলা চলছেই, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি সালমান শাহর মৃত্যু কি রহস্যেই থেকে যাবে? টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই, কাদায় চাপা পড়েছে সব সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

জেলা প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ৩৪ বার পঠিত
রাজশাহীতে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

ছবি: -সংগৃহীত

নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধের জেরে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের একাংশ। সোমবার (১৩ জুলাই) রাত ৮টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেও সব আন্তঃজেলা রুটে পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। তবে বাস মালিকপক্ষ বলছে, তারা পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে চায়।

শ্রমিকদের অভিযোগ, নির্বাচন পরিচালনা কমিটি গঠনের জন্য সাধারণ সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম তা নাকচ করে প্রশাসনের উদ্যোগে একটি নির্বাচনি কমিটি গঠনের প্রস্তাব দেন। এ প্রস্তাব প্রত্যাখ্যান করেই তারা বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের একটি বড় অংশ কয়েক মাস ধরে সংগঠনের নির্বাচনের দাবি জানিয়ে আসছে। এ নিয়ে সংগঠনের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে বিভক্তি রয়েছে। গত ২৩ এপ্রিল নির্বাচন দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনাও ঘটে। পরে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তৎকালীন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম পাখিকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণা করে। ওই কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকদের একাংশ মে মাসে কয়েক দফা ধর্মঘট পালন করে। পরে জেলা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন-সংক্রান্ত বৈঠকে শ্রমিক প্রতিনিধি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল উপস্থিত ছিলেন। বৈঠকে শ্রমিকদের একাংশ সাধারণ সভার মাধ্যমে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দিলেও জেলা প্রশাসক জানান, বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। পরে প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি নির্বাচনি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হলে শ্রমিকদের একাংশ আপত্তি জানিয়ে বৈঠক ত্যাগ করেন।

বৈঠক শেষে শিরোইল বাস টার্মিনালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নজরুল ইসলাম হেলালের ব্যক্তিগত চেম্বারে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। এর পরই রাত থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930