ঢাকা
১৬ আগস্ট ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার দেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার দেশে রাষ্ট্রীয় শোক

ছবি: -সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আগামী বুধবার (১৫ জুলাই) দেশে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই ইন্তেকাল করেছেন। আধুনিক কাতারের রূপান্তরের অন্যতম স্থপতি হিসেবে তিনি পরিচিত ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অকৃত্রিম বন্ধু ছিলেন।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বুধবার দেশের সব মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031