ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, পরীক্ষা ও জাতীয় মান নির্ধারণের উদ্যোগ ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির ভিত্তি : আইরিন খান দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে : প্রধানমন্ত্রী জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৯ অতিরিক্ত ডিআইজিসহ চার পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত বিমানবন্দরের অগ্নি নিরাপত্তা জোরদারে বেবিচকের প্রশিক্ষণ সম্পন্ন সুন্দরবনের দুয়ার খুলতেই জেলে-বাওয়ালি ও পর্যটকদের উচ্ছ্বাস আবারও বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা

একসঙ্গে জন্ম, এবার একসঙ্গেই প্রাথমিক বৃত্তি পেল তিন বোন

জেলা প্রতিনিধি
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
একসঙ্গে জন্ম, এবার একসঙ্গেই প্রাথমিক বৃত্তি পেল তিন বোন

ছবি: -সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার একসঙ্গে জন্ম নেওয়া তিন বোন এবার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উপজেলার জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনজনই এ সাফল্য অর্জন করেছে।

বৃত্তিপ্রাপ্ত তিন বোন হলেন তনোয়া ফাতেমা, তাসমিয়া মরিয়ম ও আয়েশা সিদ্দিকা। তারা বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারপাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবা রেজাউল করিম সরকার জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং মা শিল্পী খাতুন একজন গৃহিণী। বর্তমানে তিন বোনই জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা যায়, জন্মের পর থেকেই তিন বোন একসঙ্গে বেড়ে উঠেছে। ছোটবেলা থেকেই তারা পড়াশোনায় মনোযোগী ছিল। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা এবং পরিবারের উৎসাহ-অনুপ্রেরণার ফলেই তারা এই সাফল্য অর্জন করেছে।

তিন বোনের বাবা রেজাউল করিম সরকার বলেন, ছোটবেলা থেকেই মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। তিনি ও তাদের মা সবসময় পড়াশোনায় সহযোগিতা করেছেন। শিক্ষকদের দিকনির্দেশনা, আত্মীয়-স্বজনের অনুপ্রেরণা এবং তিন মেয়ের কঠোর পরিশ্রমের ফলেই তারা একসঙ্গে বৃত্তি অর্জন করতে পেরেছে বলে তিনি জানান।

জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা খাতুন কেয়া বলেন, তিন বোনই ছোটবেলা থেকেই মেধাবী, ভদ্র ও পরিশ্রমী। তারা সবসময় লেখাপড়ায় মনোযোগী ছিল। তাদের এই সাফল্যে বিদ্যালয় পরিবার গর্বিত এবং ভবিষ্যতেও তারা আরও ভালো ফল করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, বর্তমানে তিন বোনই তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি আশা করেন, তারা ভবিষ্যতেও শিক্ষাজীবনে এই ধারাবাহিক সাফল্য ধরে রাখবে।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনের একসঙ্গে বৃত্তি অর্জন একটি বিরল ও অনুপ্রেরণাদায়ক ঘটনা। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930