ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের ৮০০ নালা পরিষ্কারে চসিকের উদ্যোগ

জেলা প্রতিনিধি
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামের ৮০০ নালা পরিষ্কারে চসিকের উদ্যোগ

ছবি: -সংগৃহীত

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে চট্টগ্রাম মহানগরের প্রায় ৮০০টি নালা পর্যায়ক্রমে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কার্যক্রমের আওতায় নালায় জমে থাকা পলি, মাটি, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণও জোরদার করা হবে।

বুধবার (১৫ জুলাই) চসিকের প্রধান কার্যালয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব নির্দেশনা দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র বলেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেখানে দ্রুত কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোথাও নালা ভরাট, কোথাও বর্জ্য জমে পানি চলাচলে বাধা বা অন্য কোনো কারণে জলাবদ্ধতা সৃষ্টি হলে তা নিরূপণ করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি জানান, রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে নগরীর খাল-নালায় বিপুল পরিমাণ বর্জ্য জমেছে। পাশাপাশি পাহাড়ি এলাকা থেকে নেমে আসা মাটি অনেক স্থানে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মেয়র আরও বলেন, দায়িত্ব পালনে গাফিলতি করা ওয়ার্ড সুপারভাইজারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজন হলে তাদের বদলি করা হবে। একইভাবে দায়িত্বে অবহেলা করলে পরিচ্ছন্নতাকর্মীদের পরিবর্তে নতুন শ্রমিক নিয়োগ দেওয়া হবে।

বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে বর্জ্য পরিবহনের সময় ট্রাক ও টমটম প্লাস্টিকের কভার দিয়ে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে রাস্তা বা নালায় বর্জ্য ছড়িয়ে না পড়ে। এছাড়া যেসব এলাকায় ডাস্টবিনের সংকট রয়েছে, সেখানে দ্রুত নতুন ডাস্টবিন স্থাপন এবং প্রয়োজনীয় বর্জ্য বিন সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় মাঠপর্যায়ের কর্মকর্তারা টমটম গাড়ির সংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত শ্রমিক নিয়োগ এবং জনবহুল এলাকায় আরও ডাস্টবিন স্থাপনের প্রস্তাব দেন। মেয়র এসব বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কাছে নিয়মিত বর্জ্য হস্তান্তর করলে রাস্তা ও নালা পরিষ্কার থাকবে, জলাবদ্ধতা কমবে, মশার উপদ্রবও হ্রাস পাবে এবং নগরীর পরিবেশ আরও পরিচ্ছন্ন হবে।

সভায় নির্বাহী প্রকৌশলী রুবেল চন্দ্র দাশ, নাসির উদ্দিন রিফাত, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031