ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩ ট্রল বা অপবাদে দায়িত্ব থেকে সরে আসবেন না বলে জানালেন শিক্ষামন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনের আহ্বান আইজিপির বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য প্রতিফলিত : মাহদী আমিন ফাইনালের আগে রেফারির নিরপেক্ষ ও কঠোর ভূমিকা চান লাপোর্তে ঢাকা-চট্টগ্রামে বুলেট ট্রেন চালুর সম্ভাবনার কথা জানালেন চীনের রাষ্ট্রদূত আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের পর্যায়ক্রমে ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়ন করছে সরকার : প্রেস সচিব

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, পাকিস্তান থেকে শরীয়তপুরে এসে বিয়ে করলেন যুবক

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
ফেসবুকে পরিচয় থেকে প্রেম, পাকিস্তান থেকে শরীয়তপুরে এসে বিয়ে করলেন যুবক

ছবি: -সংগৃহীত

ফেসবুকে পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব, তারপর দীর্ঘ চার বছরের প্রেম। সেই সম্পর্ককে পরিণতি দিতেই পাকিস্তানের লাহোর থেকে শরীয়তপুরের জাজিরায় ছুটে আসেন ২৬ বছর বয়সী মো. মোজাম্মেল হোসাইন। পরিবারের সম্মতিতে স্থানীয় ইমামের মাধ্যমে শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়েছে তাদের।

জানা গেছে, গত ১১ জুলাই পাকিস্তানের লাহোর থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদার কান্দি এলাকায় প্রেমিকা তানজিলা আক্তারের বাড়িতে পৌঁছান মোজাম্মেল হোসাইন। পরে মঙ্গলবার পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

তানজিলার পরিবারের সদস্যরা জানান, প্রায় চার বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুজনের পরিচয় হয়। নিয়মিত বার্তা আদান-প্রদান ও ভিডিও কলে যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক বিয়ের সিদ্ধান্তে পৌঁছায়।

তানজিলা আক্তার বলেন, চার বছর আগে ফেসবুকে পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর মোজাম্মেল লাহোর থেকে বাংলাদেশে এসে পরিবারের সম্মতিতে তাকে বিয়ে করেছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বামীর সঙ্গে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

তানজিলার মা আসমা আক্তার বলেন, ছেলের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। মেয়েকে বিদেশে বিয়ে দিতে আবেগ কাজ করলেও পাত্র ও তার পরিবারের প্রতি তাদের আস্থা রয়েছে।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নয়। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031