ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটে বিল দিতে হিমশিম, ১২ কিস্তিতে পরিশোধের সুযোগ চায় বিকেএমইএ সাবমেরিন কেবল সংযোগ বিচ্ছিন্ন, দেশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট ধীর গ্যাস সংকট পুরোপুরি কাটাতে লাগতে পারে দুই বছর : বাণিজ্যমন্ত্রী কুষ্টিয়া সদর আসনে আগামী পাঁচ বছর আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা ১০ বছরে জ্বালানি সংকট সমাধানের পরিকল্পনা সংসদে তুলে ধরবেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির বাইরে গিয়েও কাজ করছে বিএনপি : সালাহ উদ্দিন ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির গতি দেখে উদ্বিগ্ন ইসরায়েল এসএসসির খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, পাঁচ দিনেই ছাড়াল ৩ লাখ অস্ট্রেলিয়ার প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা তিন লাখের বেশি রোহিঙ্গাকে ফেরানো সম্ভব হবে : সামরিক জান্তা

হাদী হত্যা মামলার আসামি ও বেনজিরকে ফেরাতে তৎপরতা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
হাদী হত্যা মামলার আসামি ও বেনজিরকে ফেরাতে তৎপরতা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: -সংগৃহীত

শরীফ ওসমান হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজন আসামি এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভারতের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বেনজির আহমেদকে প্রত্যর্পণের জন্য ইউএই এবং হাদী হত্যা মামলার তিন সন্দেহভাজনকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আইন অনুযায়ী প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে। দুই দেশের সরকারের কাছ থেকেই দ্রুত ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে বাংলাদেশ আশা করছে।

তিনি জানান, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়। এরপর ইউএই কর্তৃপক্ষ ৩০ দিনের সময় দিলেও বাংলাদেশ মাত্র তিন দিনের মধ্যেই প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেয়।

হাদী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদসহ তিন সন্দেহভাজনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রত্যর্পণের জন্যও ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সব নথি পাঠানো হয়েছে।

তিনি জানান, তিন সন্দেহভাজন বর্তমানে ভারতে বিচারাধীন থাকলেও বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া চলাকালীনও তাদের বাংলাদেশের কাছে হস্তান্তরের সুযোগ রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, দুই দেশের সঙ্গে চলমান আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার ইতিবাচক ফল শিগগিরই মিলবে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031