ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

শাহজালাল বিমানবন্দরে ফলের চালানে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৩৮ বার পঠিত
শাহজালাল বিমানবন্দরে ফলের চালানে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ

ছবি: -সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।

রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ এই স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদেশ থেকে আসা একটি ফলের চালান সম্পর্কে আগাম তথ্যের ভিত্তিতে কার্গো ভিলেজে তল্লাশি চালানো হয়। এ সময় ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক হিসাবে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র ফল আমদানির আড়ালে দেশে স্বর্ণ পাচারের চেষ্টা করছিল।

চালানটি কীভাবে দেশে এসেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এর গন্তব্য কোথায় ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর পেছনে থাকা নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930