ঢাকা
২১ জুলাই ২০২৬
শিরোনাম
জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার মোদির বাসভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কার বিক্ষোভ, শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মামলাজট কমাতে মধ্যস্থতা কার্যক্রমে মিলছে আশাব্যঞ্জক ফল : আইনমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালের হজের দুই প্যাকেজ ঘোষণা আজও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘরে ফিরল স্পেন, মাদ্রিদে উৎসবের আমেজ বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ বিশ্বকাপের পর আর্জেন্টিনার নতুন চ্যালেঞ্জ, সামনে ব্যস্ত সূচি

৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস, শরিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের ঘোষণা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস, শরিকদের সঙ্গে নিয়মিত বৈঠকের ঘোষণা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলোর সঙ্গে ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত সব বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছেন।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী ও শরিকদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার ভবিষ্যতে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে এবং রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের কর্মসূচিগুলো বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে এগোবে।

স্থানীয় সরকার নির্বাচনেও যুগপৎ জোটের সমন্বয় থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইনে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন করার সুযোগ নেই। তাই এ বিষয়ে এখনই সিদ্ধান্তের প্রয়োজন নেই, তবে সব ক্ষেত্রে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ৪১টি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৫–১৬ বছরের যুগপৎ আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ বৈঠক ছিল আবেগঘন। তিনি দাবি করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত পাঁচ মাসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের কাছে সরকারকে পৌঁছে দেওয়ার কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031