ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র ফেসবুক-গুগলের বিজ্ঞাপনে আসছে নতুন নিয়ম, বাধ্যতামূলক নিবন্ধন দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান ইন্টারসেপ্টর মিসাইল সংকটে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৫ বার পঠিত
সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী

ছবি: -সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রকৃত ধর্মবিশ্বাসীরা কখনো অন্যের ধর্মকে অসম্মান করেন না। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমের ভিত্তিতেই প্রকৃত ধর্মচর্চা প্রতিষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন ধর্মের মহাপুরুষরা ভিন্ন ভিন্ন উপায়ে সর্বশক্তিমানের আরাধনা করেছেন। আল্লাহ, ঈশ্বর বা ভগবান—যে নামেই ডাকা হোক না কেন, প্রকৃত ধর্মপ্রাণ মানুষ সব ধর্মের বিশ্বাস ও উপাসনার প্রতি সম্মান প্রদর্শন করেন।

তিনি আরও বলেন, জগন্নাথদেবের রথযাত্রা যেমন ঈশ্বরপ্রেমের প্রতীক, তেমনি ইসলামে নামাজ, খ্রিস্টধর্মে প্রার্থনা, বৌদ্ধধর্মে উপাসনাসহ বিভিন্ন ধর্মীয় আচার মানুষের সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণের বহিঃপ্রকাশ।

জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। তিনি ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তাদের জাতি, ধর্ম ও মানবতার শত্রু বলে উল্লেখ করেন।

তিনি বলেন, নিজের ধর্মবিশ্বাসে অটল থেকে অন্য সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান দেখানোর মধ্য দিয়েই অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তথ্যমন্ত্রী বলেন, সরকার ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলভিত্তিক কোনো বিভাজন মেনে নেবে না। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন দেশের সব ধর্ম, ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীকে একটি অভিন্ন জাতীয় পরিচয়ের বন্ধনে আবদ্ধ করেছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031