ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ৩ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত

শিল্পকলার আয়োজনের প্রশংসায় রুনা লায়লা

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১ বার পঠিত
শিল্পকলার আয়োজনের প্রশংসায় রুনা লায়লা

ছবি: -সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এক স্মরণীয় সন্ধ্যায় বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, “আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন।”

শুক্রবার (২৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন রুনা লায়লা। প্রায় দেড় ঘণ্টার অনুষ্ঠানে আধুনিক, চলচ্চিত্র ও দেশাত্মবোধক মিলিয়ে প্রায় ১০টি গান পরিবেশন করেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলান দর্শকরাও।

অনুষ্ঠানস্থল দর্শকে পরিপূর্ণ থাকলেও টিকিটের চাহিদা ছিল এতটাই বেশি যে অনেকেই টিকিট না পেয়ে ফিরে যান। আয়োজকদের দাবি, বিক্রি শুরুর প্রথম দিনেই সব টিকিট শেষ হয়ে যায়।

নিজের বক্তব্যে রুনা লায়লা বলেন, “অনেক বছর পরে হলেও এ ধরনের আয়োজনের জন্য শিল্পকলা একাডেমিকে সাধুবাদ জানাই। ভালো লাগছে যে আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন। আমরা সবাই যেন দেশকে ভালোবেসে কাজ করি।” বন্যাদুর্গত মানুষের সহায়তায় আয়োজিত উদ্যোগটিরও প্রশংসা করেন তিনি।

ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি ও পশতুসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন রুনা লায়লা। উপমহাদেশের সংগীতাঙ্গনে তার অবদান আজও সমানভাবে সমাদৃত।

সবশেষে রাত সোয়া ৯টার দিকে তার জনপ্রিয় গান ‘দমাদম মাস্ত কালান্দার’ পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় বহুল প্রশংসিত এই আয়োজন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031