ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্যমন্ত্রী কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ৩ ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন, দ্রুত তফসিল দেবে ইসি সংবিধান রক্ষা করেছি, বর্তমান সরকার গঠনে আমারই কৃতিত্ব, পদত্যাগের পর সাহাবুদ্দিন পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত

এবার বিয়েটা করে ফেলো, দেবকে ৯২ বছরের প্রতিযোগীর পরামর্শ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১ বার পঠিত
এবার বিয়েটা করে ফেলো, দেবকে ৯২ বছরের প্রতিযোগীর পরামর্শ

ছবি: -সংগৃহীত

টালিউড সুপারস্টার দেবের বিয়ে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’-র মঞ্চেও প্রায়ই এ প্রসঙ্গ উঠে আসে। এবার ৯২ বছর বয়সী এক প্রতিযোগী দীর্ঘ ৬৩ বছরের দাম্পত্য জীবনের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেতাকে বিয়ে করার পরামর্শ দিলেন।

সম্প্রতি প্রচারিত ‘দাদাগিরি’র দম্পতিদের বিশেষ পর্বে অংশ নেন প্রণব মুখোপাধ্যায় ও কল্যাণী মুখোপাধ্যায়। অনুষ্ঠানে নিজেদের দীর্ঘ সংসার জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন তারা।

আলাপচারিতার এক পর্যায়ে ৯২ বছর বয়সী প্রণব মুখোপাধ্যায় জানান, ১৯৬৩ সালে তাদের বিয়ে হয়েছিল। এত বছর পরও তারা একইভাবে একে অপরের হাত ধরে আছেন। তার ভাষায়, সত্যিকারের ভালোবাসা হলো জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীর পাশে থাকা।

এরপর দেবের দিকে তাকিয়ে হাসিমুখে বলেন, “তুমি এবার বিয়েটা করে ফেলো।”

প্রবীণ এই প্রতিযোগীর কথায় লাজুক হাসি দেন দেব। তার সেই প্রতিক্রিয়ায় হাসিতে মেতে ওঠেন উপস্থিত দর্শক ও স্টুডিওর সবাই।

দেবের ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে নিয়ে ‘দাদাগিরি’র মঞ্চে প্রায়ই মজার আলোচনা হয়। এর আগের পর্বেও অতিথিরা একই প্রসঙ্গ তুলে খুনসুটি করেছিলেন। এবার ৯২ বছর বয়সী প্রতিযোগীর আন্তরিক পরামর্শ সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

দীর্ঘ ছয় দশকেরও বেশি দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে দেওয়া প্রণব মুখোপাধ্যায়ের বক্তব্য যেমন দর্শকদের আবেগ ছুঁয়েছে, তেমনি দেবের লাজুক হাসিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031