ঢাকা
২৫ জুলাই ২০২৬
শিরোনাম
ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত নেবে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম : রিজভী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের এখনই সময়, সৌদিকে ট্রাম্প বিদায়ী আনুষ্ঠানিকতা শেষে রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না, ককরোচ জনতা পার্টি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত খুলনা-চট্টগ্রামসহ ৭ জেলায় ঝড়ের আশঙ্কা ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান : নিউইয়র্ক টাইমস

সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১১ বার পঠিত
সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

ছবি: -সংগৃহীত

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। আগামী সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিষয়টি বিচারাধীন হওয়ায় এখনই কোনো মন্তব্য করা সমীচীন নয়।

চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে তিনি বলেন, তদন্তে মামলা মিথ্যা প্রমাণিত হলে তা প্রত্যাহার করা হবে।

আইনমন্ত্রী আরও জানান, বর্তমানে সীমান্তে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, অভিযুক্ত ব্যক্তি যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের কোনো মামলা প্রত্যাহার করা হবে না।

মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

প্রায় তিন বছরের দায়িত্বকালে দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সময়ের সাক্ষী ছিলেন মো. সাহাবুদ্দিন। তার মেয়াদকালেই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষ হয় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করান, যা দেশের রাষ্ট্রপতি হিসেবে একটি বিরল ঘটনা।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031