https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
টকটকে লাল শাড়িতে মোহময় রূপে ধরা দিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ঝলমলে হাসি, কপালে লাল টিপ আর স্নিগ্ধ অভিব্যক্তিতে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে সোনালি কাজ করা লাল শাড়ি পরে কয়েকটি ছবি প্রকাশ করেন তটিনী। লাল ব্লাউজ, হাতে লাল চুড়ি, গলায় অলংকার ও খোঁপায় বাঁধা চুল—সব মিলিয়ে ঐতিহ্যবাহী সাজে ধরা দেন অভিনেত্রী।
ইনডোর লোকেশনে তোলা ছবিগুলোতে কখনো মৃদু হাসি, কখনো নিচু দৃষ্টিতে, আবার কখনো কানের কাছে হাত রেখে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘ভালোবেসে সখী’। সেই গানের একটি লাইন উদ্ধৃত করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার নামটি লিখো—তোমার মনের মন্দিরে।’
তটিনীর এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে লাইক, মন্তব্য ও শেয়ারের বন্যা বয়ে যায়। অনুরাগীরা তার রূপের প্রশংসার পাশাপাশি রবীন্দ্রসংগীতের বিভিন্ন লাইন উদ্ধৃত করে ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্যে লিখেছেন, ‘আমার পরানে যে গান বাজিছে, তাহার তালটি শিখো।’