ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

সাহাবুদ্দিনের পদত্যাগ কার্যকর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
সাহাবুদ্দিনের পদত্যাগ কার্যকর, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

ছবি: -সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শুক্রবার (২৪ জুলাই) জারি করা প্রজ্ঞাপন দুটি শনিবার (২৫ জুলাই) প্রকাশ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রথম প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।

অপর প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ আদেশও তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আগামী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031