https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া সব শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৯১ জন।
শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন, আর হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৭২১ জনের।
এ সময় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ২৭২ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৭৫ জন।