https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির জানান, সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, বাহিনীর আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
তিনি জানান, প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় বাহিনীটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সহযোগিতা ও আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।