ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

মোটা অঙ্কের অর্থ হারালেন নেইমার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৭ বার পঠিত
মোটা অঙ্কের অর্থ হারালেন নেইমার

ছবি: -সংগৃহীত

বিশ্বকাপের হতাশা কাটাতে ছুটির দিনে পোকার খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে ভাগ্য সহায় হয়নি। একদিনে দুটি টুর্নামেন্টে অংশ নিয়েও কোনো পুরস্কার জিততে পারেননি তিনি। উল্টো হারিয়েছেন ৩৫ হাজার ব্রাজিলিয়ান রিয়াল।

ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার (বিএসওপি) উইন্টার আসরের দুটি টুর্নামেন্টে অংশ নেন নেইমার।

প্রথমে তিনি ২৫ হাজার ব্রাজিলিয়ান রিয়াল বাই-ইনের ইনভিটেশনাল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলেন। আগের রাউন্ড পেরিয়ে ৬০ প্রতিযোগীর মধ্যে ১৪তম সর্বোচ্চ চিপ নিয়ে ফাইনালে উঠলেও প্রায় দুই ঘণ্টা পর টানা দুটি হ্যান্ডে প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নেন। শীর্ষ ২৭ জনের মধ্যে জায়গা করতে না পারায় কোনো প্রাইজমানি পাননি।

প্রথম টুর্নামেন্ট থেকে বাদ পড়ার পরও থামেননি নেইমার। সঙ্গে সঙ্গেই ১০ হাজার ব্রাজিলিয়ান রিয়াল বাই-ইন দিয়ে ১-ডে হাই রোলার টুর্নামেন্টে অংশ নেন।

এ প্রতিযোগিতায় এক পর্যায়ে তিনি ডেইকসন আব্রিলকে হারালেও পরে ওই খেলোয়াড়ের কাছেই বিদায় নিতে হয়। শেষ পর্যন্ত ডেইকসন আব্রিল শিরোপা জিতে ২ লাখ ৪৫ হাজার ব্রাজিলিয়ান রিয়াল পুরস্কার পান। তবে পুরস্কারজয়ী শেষ নয়জনের তালিকায় জায়গা হয়নি নেইমারের।

ফলে দুটি টুর্নামেন্ট মিলিয়ে একদিনেই ৩৫ হাজার ব্রাজিলিয়ান রিয়াল হারান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন নেইমার। ভেনেজুয়েলা সফর শেষে সূচিতে পরিবর্তন আসায় একদিনের ছুটি পান তিনি। সেই সুযোগেই পোকার টুর্নামেন্টে অংশ নেন। বৃহস্পতিবার থেকে সান্তোসের অনুশীলনে ফেরার কথা রয়েছে তার।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031