ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
নির্বাচনে হস্তক্ষেপের শঙ্কায় দুই মার্কিন কর্মকর্তার ভিসা বাতিল করল ব্রাজিল ব্যাংক শাখা খোলায় কড়াকড়ি, আয়তন ভাড়া ব্যয়ে নতুন সীমা যাত্রীবেশে প্রাইভেটকার ছিনতাইচেষ্টা, আটক দেবর-ভাবি ১৬ আগস্ট কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষ ঢাকা-নারিতা রুট চালু, আর বন্ধ হবে না : প্রতিমন্ত্রী মিল্লাত গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুই রিগ লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা আহমেদ শরীফ

ছবি: -সংগৃহীত

বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দেবে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’। আগামী ২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে উৎসবের সমাপনী অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

প্রথমবারের মতো আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলা ভাষাভাষী দর্শক, নির্মাতা ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য ও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শনের পর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। অনুষ্ঠানে থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের অংশগ্রহণ।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। আয়োজকদের লক্ষ্য, বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখা।

উৎসবের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের উদ্দেশ্য। সদস্য সচিব লিটু আনাম জানান, ভবিষ্যতে সম্ভাবনাময় নির্মাতাদের কাজে বিনিয়োগের আগ্রহও রয়েছে এবিপিএর। ফেস্টিভ্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর তানভীর সানি।

তিন দিনব্যাপী প্রদর্শনীতে ‘বিলাই’, ‘কনসার্ট ফর বাংলাদেশ’, ‘নয়া মানুষ’, ‘ইশপাইট’, ‘দ্য ইটারনাল জার্নি’, ‘দেয়ালের দেশ’, ‘আমেরিকান ড্রিম’, ‘ঈদ মোবারক’, ‘বিশ্বাস করেন ভাই’ ও ‘শিকড়’সহ একাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

উৎসবের প্রথম আসর হওয়ায় ২০২৩ থেকে ২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীসহ মোট ২০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস এবং দেশের সিনেমা হল আধুনিকায়ন ও চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ স্টার সিনেপ্লেক্সকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।

আয়োজকদের আশা, বাংলাদেশ থেকে অংশ নেওয়া চলচ্চিত্র তারকাদের উপস্থিতিতে ২ আগস্টের সমাপনী অনুষ্ঠান আরও বর্ণাঢ্য হয়ে উঠবে।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031