ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে : বাণিজ্যমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনায় সরকার : আইনমন্ত্রী শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে সাড়ে ৪ হাজার কোটি টাকার অনিয়ম! আগামী বছরই রাজশাহী নগরবাসী পাবেন প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি একরাম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ যুদ্ধ ও যুদ্ধবিরতির সময় ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রির দাবি ইরানের মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

বব ডিলানের কনসার্টে মুগ্ধ সুমি, শেয়ার করলেন আবেগঘন অভিজ্ঞতা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
বব ডিলানের কনসার্টে মুগ্ধ সুমি, শেয়ার করলেন আবেগঘন অভিজ্ঞতা

ছবি: -সংগৃহীত

বিশ্বসংগীতের কিংবদন্তি বব ডিলানের কনসার্টে উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর প্রধান শিল্পী শারমিন সুলতানা সুমি। যুক্তরাষ্ট্রের উলফ ট্র্যাপ ন্যাশনাল পার্ক ফর দ্য পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত এই কনসার্টের অভিজ্ঞতা তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

শনিবার (২৫ জুলাই) ফেসবুকে কনসার্টের কয়েকটি ছবি প্রকাশ করে সুমি লিখেছেন, “…পথে বব ডিলানের সঙ্গে দেখা!” তিনি জানান, সর্বকালের অন্যতম সেরা এই গায়ক-গীতিকারের গান সামনে থেকে শোনার অভিজ্ঞতা তার কাছে ছিল অনন্য।

নিজের পোস্টে সুমি লেখেন, পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা সিঙ্গার-সংরাইটার তিনি। তার দর্শন আর গানের ধুলো মেখে নেওয়ার পরম সৌভাগ্য হলো উলফ ট্র্যাপের ঘন অরণ্যে। মাথার ওপরে হালকা চাঁদের আকাশ, চারপাশে নিস্তব্ধতা—মনে তখন ঘুরছিল একটাই প্রশ্ন, ‘কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়!’

কনসার্টের বর্ণনায় তিনি জানান, বব ডিলান পুরো অনুষ্ঠানজুড়ে নিজেকে আড়ালেই রেখেছিলেন। হুডি পরে গ্র্যান্ড পিয়ানো বাজিয়ে একের পর এক গান পরিবেশন করেন তিনি। পরিচিত জনপ্রিয় গান না গাইলেও তার কণ্ঠে বয়সের কোনো ছাপ ছিল না বলে মন্তব্য করেন সুমি।

তিনি আরও লেখেন, পৃথিবীকে সুন্দর করতে যারা নিজেরাই মহাকাশ হন, আলোর ছাপ রেখে চলেন অসীমের সুরে—তাদের আবার বয়স হয় নাকি!

পোস্টের শেষাংশে কিংবদন্তি এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমি লিখেছেন, বেঁচে থাকেন গুরু, শত সহস্র জনমে, উজ্জীবনের স্রোতে। সঙ্গে এই অধমের সালামটুকু নিয়েন।

প্রায় সাত দশক ধরে সংগীতজগতে সক্রিয় বব ডিলান একটি অস্কার, ১০টি গ্র্যামি, পুলিৎজার পুরস্কার এবং ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কারসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

July 2026
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031