ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

এক বছর পর আবারও চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ৩৩ বার পঠিত
এক বছর পর আবারও চালু হলো বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ছবি: -সংগৃহীত

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সোমবার (২৭ জুলাই) রাত ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৭৬ ফ্লাইটটি জাপানের নারিতার উদ্দেশে যাত্রা করে।

এর আগে বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রুটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ভবিষ্যতে এই রুট আর বন্ধ করার প্রশ্নই আসে না। উদ্বোধনী ফ্লাইটের পাশাপাশি পরবর্তী ও ফিরতি ফ্লাইটগুলোর বুকিংও সম্পন্ন হয়েছে, যা রুটটির সম্ভাবনার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।

মন্ত্রী বলেন, ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগে নতুন গতি আসবে।

অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানান, জাপানে বসবাসরত প্রায় ৪৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী, শ্রমিক ও প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করেই ফ্লাইটটি পুনরায় চালু করা হয়েছে। ভবিষ্যতের চাহিদা মেটাতে বিমানের বহরে বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি আরও বলেন, ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকা-নারিতা রুট চালু করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সেই ঐতিহাসিক রুটই এখন আবার যাত্রীদের জন্য চালু করা হলো।

বাণিজ্যিক ও পরিচালনগত কারণে ২০২৫ সালের ১ জুলাই অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর রুটটি পুনরায় চালু হওয়ায় জাপানপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930