ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ৮৮ দিনের বিশেষ অভিযানে গ্রেফতার প্রায় ১ লাখ ৪২ হাজার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ বিতর্কিত সব নির্বাচনের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত : তথ্য উপদেষ্টা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী স্টার্কের চেয়েও দ্রুত নাহিদ, অস্ট্রেলিয়া সফরে বড় ধাক্কা বাংলাদেশের ভক্তদের উদ্দেশে এমবাপ্পের খোলাচিঠি সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়

লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
সোমবার, ২৭ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
লেভেল ক্রসিংয়ে বিচ্ছিন্ন ট্রেনের বগির ধাক্কা, নিহত ২

ছবি: -সংগৃহীত

রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে চলন্ত তেলবাহী ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকটি বগির ধাক্কায় বাস, মাহেন্দ্রা ও অটোরিকশার সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।

রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথে মনোয়ার পাটোয়ারী এবং চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান।

জানা গেছে, ফরিদপুরের ধুলদি পাওয়ার প্ল্যান্ট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিগুলো রেলক্রসিং পার হওয়ার পর গেটম্যান ব্যারিয়ার খুলে দেন। কিন্তু ট্রেনের ২১ ও ২২ নম্বর বগির মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কয়েকটি বগি কিছুক্ষণ পর নিয়ন্ত্রণহীনভাবে এসে ক্রসিং পার হওয়া একটি মাহেন্দ্রা, অটোরিকশা ও যাত্রীবাহী বাসকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় মাহেন্দ্রাটি প্রায় ১০০ গজ দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায় বিচ্ছিন্ন বগিগুলো। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটিও রেললাইনের ওপর ঠেলে ওঠে। এতে অন্তত আটজন আহত হন, যাদের হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান জানান, তেলবাহী ট্রেনটিতে গার্ড ব্রেকসহ মোট ২৬টি বগি ছিল। চলন্ত অবস্থায় ২১ ও ২২ নম্বর বগির মাঝখান থেকে ট্রেনটি বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ঠিক কোথায় বিচ্ছিন্ন হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ট্রেনের সামনের অংশ চলে যাওয়ার পর গেটম্যান ট্রেন শেষ হয়েছে মনে করে ব্যারিয়ার তুলে দেন। পরে দূর থেকে বিচ্ছিন্ন বগিগুলো আসতে দেখে গেট বন্ধ করার চেষ্টা করলেও ততক্ষণে দুর্ঘটনা ঘটে যায়।

ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।