https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং জানিয়েছেন, অভিনয়ে তার যাত্রা শুরু হয়েছিল স্বপ্ন পূরণের জন্য নয়, বরং পাঁচ লাখ টাকা পারিশ্রমিকের লোভে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর সেই অজানা গল্প তুলে ধরেন তিনি।
রাকুল বলেন, ছোটবেলা থেকে অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না। কলেজে পড়াকালীন হঠাৎ একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। প্রযোজকরা তাকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানালে তিনি প্রস্তাবটি গ্রহণ করেন। একজন কলেজছাত্রীর কাছে তখন এত বড় অঙ্কের অর্থ ছিল কল্পনারও বাইরে।
অভিনেত্রীর ভাষ্য, সে সময় তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল নিজের একটি গাড়ি কেনা। বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ির মালিক হওয়ার স্বপ্নই তাকে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াতে অনুপ্রাণিত করেছিল।
তবে প্রথম সিনেমার অভিজ্ঞতার পর অভিনয়ের প্রতিই ভালোবাসা জন্ম নেয় তার। এরপর একের পর এক নতুন ছবির প্রস্তাব পেয়ে দক্ষিণী চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন। পরবর্তীতে বলিউডেও সফলভাবে জায়গা করে নেন।
রাকুল বলেন, শুধু অর্থের জন্য নেওয়া একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। যে পেশায় আসার কোনো পরিকল্পনা ছিল না, সেখানেই আজ তিনি প্রতিষ্ঠিত একজন অভিনেত্রী।
বর্তমানে বলিউড ও দক্ষিণী—দুই চলচ্চিত্র অঙ্গনেই ব্যস্ত সময় পার করছেন রাকুল প্রীত সিং। তার এই অকপট স্বীকারোক্তি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।