ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   ২৬ বার পঠিত
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ছবি: -সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ইশ্চিগুয়েলাস্তো প্রাকৃতিক উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল বেল ৪১২ মডেলের। পাশের লা রিওজা প্রদেশে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য সান জুয়ান থেকে প্রশিক্ষিত দমকলকর্মীদের একটি দল পাঠানো হচ্ছিল। নিহত সাতজনই ওই দলের সদস্য বলে জানা গেছে।

সান জুয়ান থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ইশ্চিগুয়েলাস্তো প্রাকৃতিক উদ্যানের কাছে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা বার্তা সংস্থা এএফপিকে জানান, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় এবং ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ।

হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সান জুয়ান প্রাদেশিক সরকার।

এ ঘটনায় প্রদেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গভর্নর মার্সেলো ওররেগো এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা।

এদিকে, লা রিওজা প্রদেশে প্রায় এক সপ্তাহ ধরে দাবানল চলছে। আগুনে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে। এই দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য দমকলকর্মীদের পাঠানোর সময়ই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়।

September 2026
SMTWTFS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930