ঢাকা
১০ আগস্ট ২০২৬

তিন মাস পর আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
তিন মাস পর আবার বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১,৫৯৮ টাকা

ছবি: -সংগৃহীত

তিন মাস পর আবারও বাড়ানো হয়েছে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার সন্ধ্যা ৬টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে। নতুন দরে খুচরা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা, যা জুলাইয়ের তুলনায় ৫ টাকা ৮৫ পয়সা বেশি।

একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৭০ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর আগস্ট মাসের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বৃদ্ধি পাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি ১২ দশমিক ৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাই অপরিবর্তিত রাখা হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, নির্ধারিত মূল্যের বেশি দামে এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031