ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রাম্পের আলোচনা-সমঝোতার দাবি নাকচ করল ইরান সালিশে মারধরের পর বিষপানে যুবকের মৃত্যু, লাশ নিয়ে সড়ক অবরোধ ঘরে বসেই মিলবে পাসপোর্ট, অনলাইন ভিসা চালুর পরিকল্পনা সরকারের শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণ জব্দ রাষ্ট্র পরিচালনায় নতুন মাত্রা যোগ করেছেন তারেক রহমান : চীনা রাষ্ট্রদূত ৫ আগস্ট ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে সঙ্গে নিয়েই রাজনৈতিক সংকটের সমাধান হবে : মির্জা ফখরুল মন্ত্রিসভায় গুম প্রতিরোধ ও প্রতিকার আইন খসড়া অনুমোদন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে এআই ব্যবহারে কঠোর সতর্কতার নির্দেশ, গোপন তথ্য সুরক্ষায় জোর

জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
জ্বালানি নিরাপত্তায় মিয়ানমারের গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ

ছবি: -সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা মেটাতে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানির সম্ভাবনা নতুন করে বিবেচনা করছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা জোরদার ও মন্ত্রী পর্যায়ের আলোচনা এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

জ্বালানিমন্ত্রী বলেন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালি খাতে গ্যাসের চাহিদা বাড়ছে। এ কারণে মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির সম্ভাবনাকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং বাংলাদেশে এলএনজি রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন।

বৈঠকে ২০০৩ সালে প্রস্তাবিত মিয়ানমার-চট্টগ্রাম গ্যাস পাইপলাইন প্রকল্প পুনর্মূল্যায়নের বিষয়ও আলোচনায় আসে। এ উদ্যোগ এগিয়ে নিতে দুই দেশের জ্বালানিমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজন এবং মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জ্বালানিমন্ত্রী।

এছাড়া চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর বাস্তবায়িত হলে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031