ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

শুটিংয়ে গুরুতর চোট, ইনজুরি খুব বাজে জিনিস বললেন রাশমিকা

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
শুটিংয়ে গুরুতর চোট, ইনজুরি খুব বাজে জিনিস বললেন রাশমিকা

ছবি: -সংগৃহীত

বিনোদন ডেস্ক: নতুন সিনেমা ‘মাইসা’-র অ্যাকশন ও নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকার পর ভক্তদের উদ্দেশে নিজের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানিয়েছেন তিনি।

একটি দীর্ঘ বার্তায় রাশমিকা লিখেছেন, “চোট সত্যিই খুব বাজে জিনিস। আমি ভেবেছিলাম বিষয়টি কেউ জানতে পারবে না। কিছুদিন অনুপস্থিত থাকার জন্য দুঃখিত। আমি আবার ফিরে এসেছি।”

তিনি জানান, অল্প সময়ের ব্যবধানে এটি তার তৃতীয় চোট। ‘মাইসা’ সিনেমার শুটিংয়ের সময় তার ডান নিতম্বের একটি টেনডন ছিঁড়ে গেছে। এ কারণে পা স্বাভাবিকভাবে নড়াচড়া করতে সমস্যা হচ্ছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগবে।

তবে ভক্তদের আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ব্যথা থাকলেও তা সহ্যের বাইরে নয়। মজার ছলে তিনি লিখেছেন, “মনে হচ্ছে সৃষ্টিকর্তা বলছেন, তোমাকে একা ছেড়ে দিলে তুমি কখনোই কাজ থেকে বিরতি নেবে না, তাই আমিই তোমাকে একটু বিশ্রামের ব্যবস্থা করে দিলাম।”

চোটের কারণে এখন বিশ্রামে রয়েছেন রাশমিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতে তাকে পাজল মেলাতে, পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটাতে এবং ভক্তদের পাঠানো উপহার উপভোগ করতে দেখা গেছে।

‘মাইসা’ একটি প্যান-ইন্ডিয়ান অ্যাকশনধর্মী চলচ্চিত্র। উপজাতীয় জনগোষ্ঠীর পটভূমিতে নির্মিত এ ছবিতে পানির নিচে নারী-কেন্দ্রিক অ্যাকশন দৃশ্য রয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। সিনেমাটি ২০২৬ সালেই মুক্তির কথা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031