ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, চাইলেন সবার দোয়া

ছবি: -সংগৃহীত

দীর্ঘ দেড় বছরের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন।

সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত স্বজন, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ভালো আছি। শরীরও ভালো আছে। সবার কাছে শুধু দোয়া চাই। আমার দোয়াও সবার জন্য রইল।”

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর গত বছরের এপ্রিলে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান ইলিয়াস কাঞ্চন। একই বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসাগত জটিলতার কারণে টিউমারের পুরো অংশ অপসারণ সম্ভব হয়নি।

অস্ত্রোপচারের পর দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এ সময় চিকিৎসকদের তত্ত্বাবধানে ৬০টি কেমোথেরাপি গ্রহণ করেন এই বরেণ্য অভিনেতা।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ‘বেদের মেয়ে জোছনা’-সহ অসংখ্য জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। অভিনয়ের পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এই অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র তাকে একুশে পদকে ভূষিত করেছে।

তার দেশে ফেরা ও সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031