ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

আবেগঘন বার্তা কুমার বিশ্বজিতের

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
আবেগঘন বার্তা কুমার বিশ্বজিতের

ছবি: -সংগৃহীত

চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে অবদান রাখা জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ভক্তদের ভালোবাসায় আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন এক আবেগঘন বার্তা। তিনি বলেছেন, “হয়তো আজীবন এ গানগুলো আপনাদের হৃদয়ে বেঁচে থাকবে। আর সেই ভালোবাসা নিয়েই আমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।”

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের কাছে তাদের সবচেয়ে প্রিয় গান জানতে চেয়েছিলেন এই শিল্পী। সেই পোস্টে হাজারের বেশি মন্তব্যে শ্রোতারা তার শতাধিক গানের নাম উল্লেখ করেন।

এ নিয়ে নতুন এক পোস্টে কুমার বিশ্বজিৎ লেখেন, ভক্তদের উল্লেখ করা ১২৫টি প্রিয় গানের মধ্যে ১০০টিরও বেশি ছিল চলচ্চিত্রের বাইরের মৌলিক গান, যা তার পাশাপাশি সংশ্লিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের জন্যও বড় প্রাপ্তি ও আশীর্বাদ।

শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেই ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী থেকে বিদায় নেওয়াও পরম শান্তির। এটাই সত্য, এটাই শাশ্বত।”

এই বার্তার সঙ্গে তিনি তার জনপ্রিয় গান ‘একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে’-এর একটি অংশও শেয়ার করেছেন। নকুল কুমার বিশ্বাসের লেখা গানটি প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং এখনও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031