ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

গান নিয়ে কিয়ারার সমালোচনা, ক্ষোভ প্রকাশ করলেন হুমা কুরেশি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
গান নিয়ে কিয়ারার সমালোচনা, ক্ষোভ প্রকাশ করলেন হুমা কুরেশি

ছবি: -সংগৃহীত

‘টক্সিক’ সিনেমার ‘তাবাহি’ গান প্রকাশের পর অভিনেত্রী কিয়ারা আদভানির সমালোচনার জবাবে সরব হয়েছেন সহ-অভিনেত্রী হুমা কুরেশি। তার অভিযোগ, একই দৃশ্যে অভিনয় করলেও সমালোচনার নিশানায় শুধু কিয়ারাকে রাখা হয়েছে, যা বৈষম্যমূলক।

সম্প্রতি প্রকাশিত ‘তাবাহি’ গানে যশ ও কিয়ারা আদভানির ঘনিষ্ঠ রসায়ন দর্শকদের নজর কাড়ে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কিয়ারাকে কটাক্ষ করেন। বিশেষ করে বিবাহিত ও সন্তান হওয়ার পর এমন দৃশ্যে অভিনয় করায় তার সমালোচনা করা হয়।

এ বিষয়ে এক সাক্ষাৎকারে হুমা কুরেশি বলেন, “এটি অসুস্থ মানসিকতার পরিচয়। একই দৃশ্যে যশও অভিনয় করেছেন। তিনি বিবাহিত এবং সন্তানের বাবা। কিন্তু সমালোচনা হচ্ছে শুধু কিয়ারাকে ঘিরে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “কোনো ব্যাখ্যা দিয়ে মানুষের মানসিকতা বদলানো যায় না। শেষ পর্যন্ত সিনেমাটিই আমাদের হয়ে কথা বলবে।”

ওই সাক্ষাৎকারে উপস্থিত অভিনেতা সাকিব সালিমও হুমার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন।

‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশ, কিয়ারা আদভানি ও হুমা কুরেশির পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত, অক্ষয় ওবেরয়, সুদেব নায়ের ও অমিত তিওয়ারি। বহুল প্রতীক্ষিত ছবিটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031