https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
বলিউড তারকা সালমান খান বহু বছর আগের কারাজীবনের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এক রিয়েলিটি শোতে তিনি জানান, জেলের পরিবেশ ছিল অত্যন্ত কষ্টকর এবং সেই স্মৃতি আজও ভোলেননি।
সম্প্রতি ‘অ্যালায়েন্স’ নামের একটি রিয়েলিটি শোতে ছোট ভাই সোহেল খানকে সমর্থন জানাতে গিয়ে অতীতের কারাবাসের অভিজ্ঞতা তুলে ধরেন সালমান।
তিনি বলেন, “আমাদের খুব ছোট একটি কক্ষে ৫০ থেকে ৭০ জন একসঙ্গে থাকতে হতো। পুরো ঘরে ছিল মাত্র একটি ভারতীয় ধাঁচের শৌচাগার। সেটির অবস্থা ছিল অত্যন্ত নোংরা, আর চারপাশে টিকটিকি ঘুরে বেড়াত।”
সালমান আরও বলেন, “যখন জানেন আপনি কোনো অপরাধ করেননি, তখন মাথা উঁচু করেই জেলে যেতে হয়।”
১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা শিকার মামলায় সালমান খানকে চার দফায় মোট প্রায় ১৮ দিন কারাগারে থাকতে হয়েছিল। সেই সময়ের অভিজ্ঞতা নিয়েই এবার নতুন করে মুখ খুললেন এই বলিউড সুপারস্টার।