https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত ছবিতে বিপ্লবী অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে তাকে।
প্রকাশিত ট্রেলারে অনন্ত সিংয়ের সংগ্রাম, আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ গড়ার লড়াই ফুটে উঠেছে। বিপ্লবীর পাশাপাশি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবেও জিতের চরিত্র দর্শকদের নজর কেড়েছে। তার ভিন্নধর্মী লুকও প্রশংসা পাচ্ছে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন কৌশিক সেন, চন্দন সেন, প্রিয়াঙ্কা সরকার ও টোটা রায়চৌধুরী। ট্রেলারে বিশেষ করে পুলিশের চরিত্রে টোটা রায়চৌধুরীর উপস্থিতিও আলোচনায় এসেছে।
কারিগরি ও প্রযোজনাগত কারণে নির্ধারিত সময়ের পরিবর্তে ছবিটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য, একই দিনে মুক্তির কথা থাকলেও অভিনেতা দেব তার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ সিনেমার মুক্তি স্থগিত করেছেন।