https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। এই অর্জনে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছেন, “এই কৃতিত্ব শুধু আমার একার নয়, পুরো দলের।”
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বুবলী লিখেছেন, “‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”
তিনি পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাকশিল্পীসহ পর্দার আড়ালের সব কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা জানান।
বুবলীর ভাষায়, আপনাদের পরিশ্রম, নিষ্ঠা ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।