ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম উপমহাপরিচালকের বৈঠক, মানব পাচার প্রতিরোধে জোর আরও পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে বর্ষণ বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ডের সন্দেহ দণ্ডিত আসামির বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের আহ্বান হরমুজ চুক্তিতে অগ্রগতি, তবে এখনো চূড়ান্ত নয় : মার্কো রুবিও হাসিনা বক্তব্য দিলে তার দায় নেবে না ভারত : পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৫-২৬ এনবিআরের রাজস্ব আদায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা, লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সৌদি জোটে বাংলাদেশের যোগদান আঞ্চলিক স্থিতিশীলতায় অঙ্গীকারের প্রতিফলন : পররাষ্ট্রমন্ত্রী তাড়াহুড়ো নয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনেই জুলাই হত্যাকাণ্ডের বিচার : চিফ প্রসিকিউটর বিএসটিআই পরীক্ষায় ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রার মার্কারি

মা-বাবাকে নিয়ে কটাক্ষের জবাবে কড়া বার্তা ইমন চক্রবর্তীর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৩ আগস্ট ২০২৬   ৯ বার পঠিত
মা-বাবাকে নিয়ে কটাক্ষের জবাবে কড়া বার্তা ইমন চক্রবর্তীর

ছবি: -সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে মা-বাবাকে নিয়ে কটাক্ষের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দেখাতে হবে, অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

সম্প্রতি জগন্নাথ পূজায় প্রয়াত মায়ের ছবি রাখাকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েন ইমন। এরই ধারাবাহিকতায় একটি ফেসবুক পোস্টে তার ব্যক্তিগত জীবন, পেশাগত সাফল্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও নানা অভিযোগ তোলা হয়।

ওই পোস্টের জবাবে ইমন লেখেন, অনেক হয়েছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে মুশকিল হবে। আমার সম্পর্কে যা বলা হয়েছে, তার প্রমাণ দিতে হবে। না হলে এবার ব্যবস্থা নেওয়া হবে।

মা-বাবাকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি আরও লেখেন, আমার কাছে বাবা-মাই সবার আগে। তাদের নাম নেওয়া যদি অপরাধ হয়, তাহলে আমি বারবার সেই অপরাধ করব।

ইমনের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্ত তার প্রতি সমর্থন জানিয়েছেন। অনেকেই তাকে সমালোচনায় বিচলিত না হয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এর আগেও জগন্নাথ পূজায় প্রয়াত মায়ের ছবি রাখার বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়ে ইমন বলেছিলেন, আমার কাছে বাবা-মা ঈশ্বরতুল্য। তাই তাদের সর্বোচ্চ সম্মান জানানোয় আমি কোনো ভুল দেখি না।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031