ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অতিরিক্ত বিদ্যুৎ বিল এলে লিখিত অভিযোগের পরামর্শ তথ্য উপদেষ্টার চট্টগ্রাম বন্দর চ্যানেলে আটকে পড়া মাল্টার জাহাজ উদ্ধার, স্বাভাবিক ছিল পণ্য খালাস জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড, প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন ইনফান্তিনোকে সরাতে জোট, ফিফাকে অচল করার হুমকি রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬ ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, দুপুর পর্যন্ত থাকতে পারে চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ছবি: -সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ‘ঝ’ বগির চাকা হঠাৎ লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকে আছে।

লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031