ঢাকা
০৮ আগস্ট ২০২৬

মিরপুরে অবরোধ তুলে নিল বিক্ষুব্ধ জনতা

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ২২ মে ২০২৬   ৩১ বার পঠিত
মিরপুরে অবরোধ তুলে নিল বিক্ষুব্ধ জনতা

ছবি: -সংগৃহীত

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় দীর্ঘ সময় ধরে চলা অবরোধ শেষ পর্যন্ত তুলে নিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশের অনুরোধের পর শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান। তিনি জানান, কয়েক ঘণ্টার অবরোধের পর পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল আবার শুরু হয়।

জানা যায়, মিরপুর ১০ গোলচত্বর এলাকায় জুমার নামাজের পর বিক্ষোভ শুরু হয়। রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। এতে চার ঘণ্টার বেশি সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থেকে অবরোধকারীদের শান্ত থাকার আহ্বান জানায় এবং সড়ক ছাড়ার অনুরোধ করে। পরে তারা সড়ক ছেড়ে চলে যান বলে পুলিশ জানায়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতোমধ্যে কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

August 2026
SMTWTFS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031